Header Ads

Header ADS

পাকা কলা ও পাকা পেঁপে খাওয়ার সঙ্গে ঠান্ডা লাগার সম্পর্ক আছে কি? Health Tips

প্রায়ই আমরা শুনে থাকি ঠান্ডা লাগলে বা সর্দি-কাশি হলে পাকা কলা ও পাকা পেঁপে খাওয়া উচিত নয়। এতে সমস্যা বেড়ে যায়। আবার অনেকে বলেন, পাকা কলা ও পাকা পেঁপে খেলে নাকি ঠান্ডা লাগার আশঙ্কা থাকে।

পাকা কলা ও পাকা পেঁপে খাওয়ার সঙ্গে ঠান্ডা লাগা বা সর্দি-কাশির সম্পর্ক


পাকা কলা ও পাকা পেঁপে খাওয়ার সঙ্গে ঠান্ডা লাগার সম্পর্ক আছে কি? Health Tips ডা. নিশাত শারমিন বলেন, ঠান্ডার সঙ্গে পাকা কলা বা পাকা পেঁপের সরাসরি তেমন কোনো সম্পর্ক নেই। অনেকে ঠান্ডা লাগবে ভেবে পাকা কলা ও পাকা পেঁপে খাওয়া একেবারে বন্ধ করে দেন। এই ধরনের ফল খেলে ঠান্ডা লাগবে এটি ভ্রান্ত ধারণা। তবে ঠান্ডা যদি লেগে যায় এরপর এই ধরনের ঠান্ডা ফল খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন ডা. নিশাত শারমিন। পাকা কলা অনেক সময় মিউকাস তৈরি করতে সাহায্য করে। তাছাড়া কারো যদি হাঁচি-কাশি বা ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে ঠান্ডা খাবার খাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। আর কলা ও পেঁপে দুটো ফলই বেশ ঠান্ডা প্রকৃতির ফল। শীতকালে পাকা কলা ও পাকা পেঁপে শরীরের তাপমাত্রাকে কিছুটা ঠান্ডা অনুভব করায়। তাই যাদের ইতোমধ্যে ঠান্ডা বা সর্দি-কাশি লেগে গেছে তাদের ক্ষেত্রে পাকা কলা ও পাকা পেঁপে খাওয়া ওই সময়টা বন্ধ রাখাই ভালো। পাকা কলার পুষ্টিগুণ ডা. নিশাত শারমিন বলেন, পাকা কলা পুষ্টিগুণে ভরপুর। পাকা কলায় কার্বোহাইড্রেট, ভিটামিন বি৬, ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। এছাড়া পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ফাইবারের যথেষ্ট ভালো উৎস হচ্ছে কলা। এ ছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন। পাকা কলা হৃদপিণ্ডের সুস্থতা রক্ষা করতে সাহায্য করে। ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, স্ট্রোকের ঝুঁকি কমায়। এ ছাড়াও পাকা কলা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। যাদের বিএমআই কম অর্থাৎ অনেক কম ওজন, তারা অনেকেই ওজন বাড়ানোর জন্য দুঃশ্চিন্তা করেন। তারা প্রতিদিন খাদ্য তালিকায় একটি পাকা কলা রাখতে পারেন। এটি দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। পাকা কলা কারা খাবেন না ডা. নিশাত শারমিন বলেন, পাকা কলা যেহেতু বেশ মিষ্টি ফল সেহেতু যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে পাকা কলা খাওয়া বেশ ক্ষতির কারণ হতে পারে। কারণ পাকা কলা রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দিতে সাহায্য করে। যাদের সিকেডি রয়েছে অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছেন তারা পাকা কলা খাবেন না। যাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ অনেক বেশি তাদের পাকা কলা না খাওয়াই ভালো। কারণ এতে থাকা কার্বোহাইড্রেট রক্তের ট্রাইগ্লিসারিনের মাত্রা অনিয়ন্ত্রিত করতে সাহায্য করে। health tips,bangla health tips,পাঁকা পেঁপে খাওয়ার ১০টি উপকারিতা,পাঁকা পেঁপে খাওয়া,পাকা পেঁপে খেলে কি হয় জানেন?,health tips bangla,গাজর খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি কি?,ভুলেও যারা পাকা পেঁপে খাবেন না,পাকা পেঁপের উপকারিতা,পাকা পেঁপের অপকারিতা,পাকা পেঁপে খাওয়া মাত্রই পেটের সব গ্যাস ময়লা কষা মল সব বেড়িয়ে যাবে!,health video,পাতলা পায়খানা হলে কি খাবার খেতে হবে,kids health tips,পাঁকা পেঁপে,দুধ কিসের সঙ্গে খাওয়া ঠিক হবে।,ডিমের সঙ্গে কোন কোন খাবার খাওয়া উচিত নয়
#HealthTips

No comments

Powered by Blogger.